অবৈধভাবে বালি তোলা নিয়ে সরব জিতেন্দ্র তেওয়ারি

সংবাদদাতা: আসানসোল:- আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান যে আসানসোলের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা অনেকদিন ধরেই চলছে। বালি মাফিয়া দের বিরুদ্ধে আমরা অনেকবার কথা বলেছি কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিৎ তা প্রশাসন নেয়নি। আমরা বুঝেছি বালিমা পেয়ারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে এ সমস্ত কাজ করে চলেছে। স্বাভাবিকভাবে প্রশাসন যখন নিশ্চুপ তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্যে আমরা চুপ করে গেছি। কিন্তু এখন পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে। এখন আসানসলের মানুষরা যদি প্রতিবাদ না করে আগামী দিনে আসানসোলের মানুষকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমি বেশ কয়েকবার বলেছি অবৈধভাবে দামোদার নদী অজয় নদী থেকে বালি তোলা হচ্ছে এর কারনে পানীয় জলের সংকটে ভুগতে হবে সাধারণ মানুষকে। আমরা গ্রীষ্মকালে পানীয় জলের সংকট দেখেছি এইভাবে যদি চলতে থাকে তাহলে শীতকালেও আমাদের পানীয় জলের সংকট দেখতে হবে। শুধু আমি এ কথা বলছি না আসানসোল পৌরনিগমের নিজস্ব ইন্টারনাল মিটিংয়ে এই কথা বলেছে অফিসার নিজেও এই কথা বলেছে পাম্পিং স্টেশনের পাশ থেকে যেভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এর কারনে পানীয় জলের সংকট দেখা দেবে। বর্তমানে যে আসানসোলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে তার কারণ হলো অবৈধভাবে বালি তোলা অবৈজ্ঞানিক ভিত্তিতে বালি তোলার কারণ। আমরা ডিএম এর কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা শুনতে পাচ্ছি  যে পৌরনিগম  পুলিশ কমিশনার এবং ডিএম কে  চিঠি কারছে। যদি পৌরনিগম অসহায় হয়ে যায় তাহলে আসানসোলের মানুষ কে-কে রক্ষা করবে? আরো একবার সবাইকে জানাবো এই যে অবৈধভাবে বালি উত্তোলন শুধু বালিচোর বা বালি মাফিয়া দের ব্যাপার না। আগামী দিনে এটা বন্ধ না হয়, এতে সর অঞ্চলের মানুষ হোক বা গ্রামাঞ্চলের মানুষ হোক সকলেই পানীয় জলের সংকটে ভুগতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *