আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধা মহিলার কাছে ছিনতাইয়ের চেষ্টা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত কল্যাণগ্রাম-৫ এর রাস্তায় বিকেল পাঁচটার নাগাদ আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক বৃদ্ধা মহিলারা কাছে গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করে তিন যুবক।ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার পাঁচটার নাগাদ কল্যানগ্রাম-৫ এর রাস্তায় কয়েকজন বৃদ্ধা মহিলা বসে আড্ডা দিচ্ছিলেন,ঠিক সেইসময় তিন যুবক মোটর বাইকে চড়ে এসে শিপ্রা দাস নামক বৃদ্ধা মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলার চেন ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ।তবে আসে পাশে বসে থাকা মহিলারা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।এই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধা শিপ্রা দাস জানান আচমকা তিন যুবক এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলার চেন খোলার চেষ্টা করে।তবে চিৎকার চেঁচামেচি করলে তারা মোটর সাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়।তবে এই প্রসঙ্গে জিৎপুর উত্তরামপুর উপ প্রধান সুরজিৎ মোদক জানান এলাকায় কিছু বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে।যারফলে এই ঘটনা।এই ঘটনা ভয়ভীতি।এমন ঘটনা আজ পর্যন্ত এই পঞ্চায়েত এলাকায় হয়নি।তবে পুলিশ তদন্ত শুরু করেছে।তাও নিজেদের সুরক্ষার জন্য পঞ্চায়েত থেকে কল্যানগ্রাম-৫ ও ৬ এর মোড়ের মাথায় সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকার সিসিটিভি ক্ষতিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে রূপনারায়ানপুর পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *