আদিবাসী ২২মৌজার পক্ষ থেকে ১২দফার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিডিও অফিসে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আদিবাসী ২২মৌজা ল মহল ও খেরওয়াল এর ডাকে বিভিন্ন দাবিদাবা নিয়ে বৃহস্পতিবার সালানপুর বিডিও অফিসে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।এদিন তারা ধামসা মাদল বাজিয়ে আল্লাডি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস কার্যালয় পর্যন্ত আসেন।পুলিশের তরফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিডিও অফিস চত্বর।তাদের তরফে ১০জনের প্রতিনিধি দল গিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে ১২দফার দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়।তাদের মূলত দাবি আদিবাসী জমি ক্রয় বিক্রয় বন্ধ করা,খাস জমি আদিবাসীদের পাট্টা দান,আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে দেওয়াল দেওয়ার ব্যবস্থা, হদলা বন উচ্ছেদ করে স্থায়ি নির্মাণ বন্ধ করা,ফেক সার্টিফিকেট,নারী ধর্ষণ বন্ধ করা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য সহ মোট ১২দফা দাবিতে আজকের এই কর্মসূচি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *