আবারও টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকালেও বেশ কয়েক ঘন্টা আবার দুপুরেও কয়েক ঘন্টা পর্যন্ত একটানা বর্ষণের জ্বেরে জলমগ্ন আসানসোল। শিল্পাঞ্চলের সাধারণ মানুষের জীবনযাপন চরম অসুবিধায়।
আসানসোলের জাতীয় সড়ক, সহ বিস্তীর্ণ এলাকা সবকিছুই জলের তলায়। রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যহত হয়ে পড়েছে।আসানসোলের অনেক বাড়িতে জল ঢুকে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা আসানসোলের স্টেশন রোডের ১৩ নং মোড়, হটন রোড, রেলপার সহ নিচু এলাকা জলের তলায় চলে যায়। বেশ কিছু বাড়িতেও জল ঢোকে। ইসমাইল গুরু নানক পল্লীর বাসিন্দাদের অভিযোগ নর্দমা পরিষ্কার না হওয়ায় বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টির জল।আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ও রবিবার এই বৃষ্টি চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *