আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবির পরিদর্শনে ফের মহকুমা শাসক

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
সারা পশ্চিমবাংলার সাথে পশ্চিম বর্ধমানেও শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।চলতি মাসের প্রথম থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের ৯৬ নং ওয়ার্ডের ৫২, ৫৩ ও ৫৪ নং বুথের জন্য হিরাপুর মানিক চাঁদ বালিকা বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরের আয়োজন করা হয়। এদিন হিরাপুর বালিকা বিদ্যালয়ের হওয়া এই শিবির পরিদর্শনে যান আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।

মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি আমাদের আসানসোলেও আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে।এই কর্মসূচি নভেম্বর ৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ । শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিন আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরের ও আয়োজন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *