আসানসোলে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, উদ্বোধনে রাজ্যের দুই মন্ত্রী

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের ( এমএসএমইএন্ডটি) উদ্যোগে আসানসোলের পোলো গ্রাউন্ডে শনিবার থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৪-২৫। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, বস্ত্র, কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) শুভাষীনি ই, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী,
পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও অন্যান্য অতিথিরা। মন্ত্রী ও অন্যান্যরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ২৫ টি স্টলে শিল্পীরা তাদের উৎপাদিত তাদের বিভিন্ন সৃষ্টি সম্ভার নিয়ে বসেছেন। এছাড়া ৬ টি খাবারের স্টল আছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও শিল্পীরা মেলায় এসেছেন। মেলার মুখ্য উদ্দেশ্য জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরী সামগ্রীর প্রদর্শন ও বিপণন করা । মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী পিপিপি মডেলে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে আরবান মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে এবং প্রথম দুটি তলায় সেই জেলার হস্তশিল্পীদের জন্য নির্দিষ্ট করা থাকবে। সেখানে তারা তাদের স্টল করবেন। এদিনের অনুষ্ঠানে আসানসোলের মনিমালা গালস্ হাইস্কুলের নবম শ্রেণির বেশ কয়েকজন পড়ুয়াকে সবুজসাথীর সাইকেল দেওয়া হয়। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাটি আগামী ১২ ই মার্চ পর্যন্ত চলবে। দুপুর একটা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই মেলা।

প্রতিটি জেলার স্টলের নামকরণ সেই জেলার নদীর নামে করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *