আসানসোল বাজারে খুচরো সবজি ব্যবসায়ীদের বিক্ষোভে উত্তেজনা

কৌশিক মুখার্জী: আসানসোল:- বৃহস্পতিবার আসানসোল মুন্সী সবজি বাজারে সবজি ব্যবসায়ীরা সবজি বিক্রি না হওয়ার ফলে বিক্ষোভ করেন সবজি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আসানসোল জি টি রোডের ধারে আড়তদের কাছ থেকে খুচরো সবজি বিক্রি হয়ে যাচ্ছে, তার ফলে সবজি বাজারের ভিতরে ক্রেতারা আসছে না। বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে না তাই তারা বিক্ষোভ করেন।সাথে তারা সতর্ক করে বলেছেন, যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয়, তাহলে সমস্ত খুচরা সবজি বিক্রেতা একসাথে ধর্মঘটে চলে যাবে।

যদি খুচরা সবজি বিক্রেতারা ধর্মঘট করেন, তবে তার সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। আসানসোলবাসীদের সবজির সংকটের মুখে পড়তে হতে পারে এবং দাম আকাশছোঁয়া হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *