ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

তন্ময় মাহারা: মালদা:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম দিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেঘা রক্তদান শিবিরের আয়োজন। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুল চন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির। জেলায় রক্ত সংকট কাটাতে হাজারের বেশি জনের রক্ত দান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী,ডি আই মাধ্যমিক দেবব্রত দাস,ডি আই প্রায়মারী সুজিত সামন্ত সহ অন্যান্যরা।

অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তব জন্ম দিবস পালন করা হল।  ইংরেজবাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে ঈশ্বরচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *