উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

      সাঁইথিয়া কেন্দ্রের দলীয় প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে আয়োজিত মেগা সভা থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জী।  লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “বিজেপি কেবল প্রতিশ্রুতি দেয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখান।” উন্নয়নের নিরিখে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি প্রশ্ন করেন, “কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন? ক্ষমতা থাকলে উন্নয়নের লড়াইয়ে নামুন।” বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “এই সরকার আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, এবার আগামী ২৩ এপ্রিল আপনারা লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে যোগ্য জবাব দিন।” 

       এদিন তিনি সাঁইথিয়ার গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, দমকল কেন্দ্র এবং ময়ূরাক্ষীর উপর নতুন সেতু, দুটি বাইপাস নির্মাণ এর মতো স্থানীয় সাফল্যের খতিয়ান তুলে ধরে নীলাবতী সাহাকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন। 

        তপ্ত রোদ উপেক্ষা করে এদিনর সভায়  জনসমুদ্র আছড়ে। রাজনৈতিক মহলের মতে,  অভিষেকের এই বিশাল সভা দলের কর্মীদের মনোবল চাঙ্গা করল। সভার শেষে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সাঁইথিয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *