একমাসে সাড়ে ৫ লক্ষ মানুষকে পরিষেবা দিল ‘‌সেবাশ্রয়’‌

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– একমাসে রুটিন চেকআপ–সহ জটিল রোগে আক্রান্ত রোগীরা সাহায্য পান একমাসেই স্বাস্থ্য পরিষেবায় নয়া রেকর্ড গড়ে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘‌সেবাশ্রয়’‌ কর্মসূচি।একেবারে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা থেকে শুরু করে ডায়মন্ডহারবারে এখন জীবনদায়ী ওষধুও পৌঁছে দিয়ে যাচ্ছেন মানুষের দুয়ারে। আর পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষের অধিক সাধারণ মানুষ। আর সেই ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন জানাতে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর নেতৃত্বে সারা বিধান সভার পাশাপাশি নুরপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করেন। এখানে উপস্থিত ছিলেন ডা: হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব বৃন্দ প্রমুখ।সমালোচকরা যাই বলুন ২ জানুয়ারি থেকে পথচলা শুরু ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্প ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ব্যাপক প্রভাব ফেলেছে। একমাসেই প্রায় ৫.৫ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন ‘সেবাশ্রয়’ শিবির থেকে। সরকারি পরিষেবার সঙ্গে ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্পকে এক করা ঠিক নয়,তেমন বড় কোনও বিষয় নয়। দলের একাংশ প্রবীণ নেতাদের বক্তব্য ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্প নিয়ে এমনই রয়েছে। কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে?‌ একমাসেই স্বাস্থ্য পরিষেবায় নয়া রেকর্ড গড়ে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘‌সেবাশ্রয়’‌ কর্মসূচি। একেবারে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা থেকে শুরু করে ডায়মন্ড হারবারে এখন জীবনদায়ী ওষধুও পৌঁছে দিয়ে যাচ্ছেন মানুষের দুয়ারে। আর পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন সাড়ে পাঁচ লক্ষ মানুষ। জটিল স্নায়ুরোগের চিকিৎসা থেকে চোখের ছানি বা হার্ট ও অন্যন্য বিভিন্ন জটিল রোগের অপারেশনের সুবিধা পেয়েছেন এলাকার বাসিন্দারা। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে নিরাশ্রয় মানুষের জন্য সেবাশ্রয়, কল্পতরু ও একের পর এক প্রকল্প সৃষ্টি করে নজির স্থাপন করেন দেশের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার সাংসদ এর এমন উদ্যোগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন এলাকার সর্বসাধারণ মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *