কৌশিক মুখার্জী: কুলটি:-সারা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে জঙ্গি হানার ঘটনার বিরুদ্ধে ধিক্কার বা বিক্ষোভ করা হচ্ছে।কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের উপর নৃশংস জঙ্গী হানার বিরুদ্ধে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলাতেও ধিক্কার বা বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে।সে দৃশ্য দেখা মিললো আজ বিকাল ৫:৩০টায় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর বাজারে নিয়ামতপুর এরিয়া সিপিআইএম পার্টি তরফে এক পথসভার মাধ্যমে কাশ্মীরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
Posted inআসানসোল