মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

বলাগুলো লেখা হয়ে ওঠেনা ,
বলাও হয়ে ওঠেনা ঠিক
অথচ নীরবতার মাঝে
শতকথার জমে থাকা ভিড়।
দেখা যায় ততটুকুই
যতটুকু ভাবনায়
না দেখেও ছুঁয়ে ফেলি
আলোয়ানি আয়নায়।
পথ চলতি আলোও যেনো অন্ধ ছিল তখন
যতটা আলো তুমি আঁধারে আলোর মতন।
যতটা ছুঁয়েছি স্মৃতি মনে এইবেলা
ততটা পড়িনি তোমার ঐ মেয়েবেলা।
এখনও আঁধার হলে আরশি মায়ায় ভিজি
প্রতিটা ভোর যেন এক আকাশী আলোচিঠি।