কুল্পী ব্লক তৃনমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– তৃণমূলের মহিলা সংগঠনের পরিচালনায় ৩০ শে সেপ্টেম্বর দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ১৭৫ কিমি পথে মানববন্ধন অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত ৩৫ টি জেলা জুড়ে,প্রতি জেলায় ৫ কিমি করে রাস্তায় তৃণমূলের মহিলা সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করলেন। সারা রাজ্যের পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুলপি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এদিন উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সামসুর আলম মীর,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সহ অসংখ্য মহিলা কর্মী সমর্থক। তৃণমূলের দলীয় সূত্রে জানা যায় বাংলার নারী ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনবদ্য ভূমিকা নিয়েছেন,তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে অসংখ্য মহিলা কর্মী সমর্থক স্লোগান তোলেন আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *