কোর্টের সামনে রেল ফাটক পরিদর্শনে রেল কর্তৃপক্ষ ও পৌরনিগমের টিম

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল কোর্টের সামনে রেল ফাটক পরিদর্শন করলো রেল কর্তৃপক্ষ ও আসানসোল পৌরনিগমের টিম।জানা যায় এই ফাটকে ওভার ব্রিজ তৈরি করবে রেল এমনি এক জিডি করে রেল পৌরনিগমকে।মেয়র বিধান উপাধ্যায় এদিন পৌরনিগম থেকে টিম পাঠায় পরিদর্শনে।সেখানে উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা।ওভার ব্রিজ তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তারই জন্য এই পরিদর্শন বলে জানা যায়।
বৃহস্পতিবার আর কে শ্রীবাস্তব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান যে এখানে একটি রেল ওভারব্রিজ বানাবে, তারই পরিপ্রেক্ষিতে একটি চিঠি কর্পোরেশনে দেওয়া হয় তার জন্য কর্পোরেশনের মেয়র আমাদেরকে দেখবার জন্য পাঠিয়েছে যে সেখানে একটি রেল ওভারব্রিজ হবে সেটা দেখে আসুন এবং যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সেটাও নজর দেবেন যাতে সুষ্ঠুভাবে এই ওভার সুষ্ঠু ভাবে হয় সেই টাই দেখার জন্য আমরা এসেছি। এবং সে দেখার পর মেয়র সাহেব কর্তৃপক্ষকে জানাবেন রেলের আধিকারিকরাও এখানে এসেছেন ওনাদের ওনাদের যা উপজেলা আমাদেরকে দেখালেন আমরা দেখলাম আমরাও সাজেশন দিলাম যে এখানে বহু মানুষ আছে যারা এখানে ব্যবসা করছে তাদের যাতে অসুবিধা না হয় সেদিকেও যাতে নজর দেওয়া হয়। জানা গেছে যে এই ওভার ব্রিজ শুরু হলে এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে তার মধ্যে যেখানে রেলের জায়গা আছে কিছুটা জায়গা পিডব্লিউডিরও ঢুকছে তাই আমরা সাজেশন দিলাম এডিডি এবং পিডাব্লিউকে সাথে নিয়ে আর একবার আপনারা স্পট ভেরিফিকেশন করুন আমাদের সার্ভেয়াররাও থাকবেন এখানে যাতে সুষ্ঠুভাবে এ কাজটি সম্পন্ন করা যায়। এবং সেই মতো আপনার ড্রইংটা রেডি করুন তারপরে আমরা ফাইনাল চেকিং করবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *