শ্রী র জ ত (কলকাতা)

সূর্য ডুবেছে গঙ্গার ঘাটে-
আমার দিকে তাকিয়ে তুমি ভ্রু পল্লবে ঢেলে দিলে উষ্ণ প্রস্রবণ ।
ওই চোখের দিকে চোখ মেলে তাকাতে কি ভীষণ ভয় এক গ্রাস করে নেয় আমাকে-
দেবতার গ্রাসের মত ভয়,
অতলান্তে মিশে যাওয়ার ভয়
নীল দূরন্ত তিমির আকাশ ছোঁয়া সমূদ্রস্বপ্নের মত
বিশাল এক প্রেমে ভেসে যাওয়া ….. খড়কুটো ভয়।
তাই আমি তোমাকে ছুঁয়ে থেকেও চোখ মেলে
আকাশের দিকে চেয়ে থাকি…
যে বিশাল প্রেম নিয়ে উন্মুখ তুমি
আমার প্রেমের প্রত্যাশায়
আমি তাকে ছুঁয়েও প্লাবন হতে পারিনা।
অঘ্রায়ণ ধানের ঘ্রাণ নরম মাটির প্রেমে
কুয়াশায় ভিজে যায় –
তোমাকে পেয়েও, না পাওয়ার নিভৃত বেদনায়।