বড় ক্র্যাইম করার আগেই  পাটনা থেকে গ্রেফতার দুষ্কৃতি

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গত ২১শে আগস্ট আসানসোল কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথের অভিযোগের ভিত্তিতে তিনি অভিযোগ করেন জে নয়ন সিং নামে একজন তার বাড়িতে ভাড়া থাকার জন্য এসেছিলো এবং কয়েকদিন ছিলো তার পর তাঁদের পরিচয় পত্র চাওয়া হলে বলেছিলো কয়েকদিনের মধ্যে দেবে এবং পরিচয় পত্র না দেওয়ার জন্য তাঁদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং ২১তারিখ রাত্রে আরো দুজনকে সাথে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং অজয় দেবনাথ ও তার বাবা মা বাঁধা দেওয়ার চেষ্টা করেন এবং ধস্তাধস্তি হয় এরপর চিৎকারে তারা পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলার সোনার চেন ছিনতাই করে নিয়ে পালায়।পালানোর সাময় এলাকাবাসিরা তাঁদের আটকাতে গেলে দুজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র দেখায়।এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে আসানসোলের একটি হোটেলে ছিলো নয়ন সিং এবং তার পরিচয় পত্র কপি নিয়ে সেই ঠিকানা ও আরো কিছু তথ্য নিয়ে পুলিশ পাটনা থেকে গ্রেফতার করে দুষ্কৃতি নয়ন সিংকে।তদন্তে যেটা জানা গেছে নয়ন সিং ও আরো জারা দুজন এসে ছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য। এবং তারা বাঁকুড়ার একটি দোকানের আশেপাশে ঘোরা ফেরা করছে। যেটা ধারণা করছি ঐ চত্বরে কোনো বড় একটা ক্র্যাইম করার পরিকল্পনা করে তারা।বিষয়টি সাংবাদিক বৈঠক করে যানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *