চরণপুর খোলামুখ কয়লাখনির অফিসে হামলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

কৌশিক মুখার্জী: বারাবনি:- বারাবনির চরনপুর খোলা মুখ কয়লাখনিতে ব্লাস্টিংয়ের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায়। এদিন চরনপুরের মিজাবেড়ের ৫০ জনের অধিক পুরুষ মহিলা মিলে দুপুরে আচমকাই খোলামুখ কয়লাখনির অফিসে ঢুকে দুই নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অফিসের এ্যাসিসটেন্ট ম্যানেজার বিনোদ সিং ও মেশিন অপারেটার শেরু খানের উপরও চড়াও হয়ে মারধর করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু তারা পালিয়ে কোনমতে বেঁচে যান। এছাড়া অফিস ঘরের ভেতরেও ভাঙচুর চালানো হয়।এই হামলার ঘটনায় আহত দুই নিরাপত্তা রক্ষীকে স্থানীয় কেলেজোড়া হসপিটালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বারাবনি থানা পুলিশ ও সিআইএসএফ খোলামুখ কয়লাখনি পৌঁছায়। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

এদিনের ঘটনার জন্য কতৃপক্ষের তরফে বারাবনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *