চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গত ১৩ আগষ্ট জামুড়িয়া সেখ পুরের বাসিন্দা শিবু টুডু নামে এক শ্রমিক জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের কেলেস্টার স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে।তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ বিকেলে মারা যায়। এর পরেই পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত ৯ টা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় ১২ ঘন্টার মৃতদেহ রাখার পরেও কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কোনো কথা বলেনি। এর আগেও ২০২০ সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক শ্রমিক। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজে নিয়োগ করা হয়নি। তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *