সুলেখা চক্রবর্তী, হাওড়া:- হাইকোর্টে রায়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষদের চাকরি বহাল থাকল।স্বাভাবিকভাবে খুশী শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে দেখা গেলো আনন্দে মিষ্টিমুখ করতে শিক্ষকদের।মহিয়ারী রানিবালা কুন্ডু চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের টিচার প্রিয়াংকা ধারা বলেন ২০১৫ সাল থেকে মা কিডনীর অসুখে ভুগছিলো।চাকরির খুব প্রয়োজন ছিলো।২০১৭ সালে চাকরি পেয়ে খুব উপকার হয়েছিলো।এরপর যখন নিয়ম বহির্ভুত নিয়োগ বলে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয় তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিলো।মায়ের ওষুধ কিভাবে কিনবো বুঝে উঠতে পারিনি।এরপর লড়াই চলতে থাকে।আজ আদালতের রায়ে ভীষন খুশী।সত্যের জয় হয়েছে।বটতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবায়ন মজুমদার জানান আজ আনন্দে চোখে জল এসে যাচ্ছে।ঐতিহাসিক জয়।বিচার ব্যবস্থার ওপর ভরসা ছিলো।এই রায়ে আস্থা আরো বেড়ে গেলো। উল্লেখ্য হাওড়া জেলার বিভিন্ন স্কুলেও মিষ্টিমুখ চলছে।
Posted inজেলার আপডেট