ছাড়পত্র

কবিতা দাস (দূর্গাচক, পূর্ব মেদিনীপুর)

প্রতিটি শব্দের কালো অক্ষরে
জীর্ণ জীবনের পরিহাস,
তল বিহীন সম্পর্কের নিঃশেষ, চুর্ণ মনের বিদ্বেষ
যেনো সমুদ্রতটে বাঁধা ঘর, কম্পনে ধ্বস।

কিছু অগোছালো বিশ্বাসের দায়
আইনের যাঁতাকলে এড়াতে চায়।
খোরাগ পোশাকের দর কোষাকোষিতে
বিকলাঙ্গ নারীর পরিচয় দিতে
বিকাতে যায় বুঝি আইনের কাঠগড়াতে?

আরও আছে,
ক্ষনিকের মৃদু কোশে, ভুমিষ্ঠ যে শিশু
প্রতিটি ঘরের কোনায় কোনায়
একত্রিত স্মৃতির ছোঁয়ায়
হয়ে যায় কি পুরন দাগ কাটা আঁচড়?
বিনাদোষে সবই তারা ক্ষুয়ায়।

আইনের পাঠশালায়,
কি ভাবে ছাড়পত্রে সব চুকে যায়?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *