জলের স্রোতে ভেসে গেলো চারচাকা গাড়ি

কৌশিক মুখার্জী: আসানসোল :—জলের মধ্যে গাড়ি ঘোরাতে গিয়ে বিপত্তি, জলে তলিয়ে গেল আস্ত একটি চার চাকা গাড়ি । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায় । ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ ও উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায় বৃষ্টির জেরে বয়ে যাওয়া জলে একটি চার চাকা গাড়ি নিয়ে চলে আসে চালক ।এরপর গাড়িটি পেছনের দিকে ব্যাক করতে গিয়ে সেতুর উপরে জলে তলিয়ে যায় গাড়িটি, বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই আসানসোল উত্তর থানার পুলিশ। সে সময় গাড়িতে চালক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *