‘জাতীয় প্রেরণা দূত’ সম্মানে ভূষিত হলেন কলেজ ছাত্রী

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান:-

        শিশু শিক্ষা, মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্ষমতায়ন, এইডস সচেতনতা, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা, রক্তদান শিবিরের আয়োজন সহ বিভিন্ন সামাজিক কাজে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিহারের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফেস অফ ফিউচার ইণ্ডিয়া’র পক্ষ থেকে ‘জাতীয় প্রেরণা দূত’ সম্মানে ভূষিত হলেন আসানসোলের ইসমাইলের বাসিন্দা কলেজ ছাত্রী লিপি সরকার। সম্প্রতি এক অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে লিপির হাতে ‘রৌপ্য পদক’ তুলে দেন বিহারের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী তথা বর্তমান বিধায়ক জিতেন্দ্র কুমার রায়। তার এই সাফল্যে পরিবারের সদস্য সহ এলাকাবাসী খুব খুশি। প্রসঙ্গত, সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য এবং ‘কমিউনিটি’ ক্ষমতায়নের উপর দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

      অল্প বয়স থেকেই লিপি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত করেছেন।  পেয়েছেন বাবা পৃথ্বীশ ও মা মিলুর উৎসাহ। সর্বদাই সঙ্গে থেকেছে এলাকায় ‘ব্লাড ডোনার’ হিসাবে পরিচিত দাদা দ্বীপ জ্যোতি। কলেজে ভর্তি হওয়ার পর সে এনএসএস – এর সাথে যুক্ত হয়। লিপির সামাজিক কাজকর্মের পরিধি অনেক বেড়ে যায়। নিষ্ঠা ও সেবার মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেন। বর্তমানে সে ‘নারী সুরক্ষা ও নারী স্বচ্ছতা’ প্রজেক্টে কাজ করছে। কাজের প্রতি তার নিষ্ঠা দেখে অনেকেই তাকে ‘মাদার টেরিজা’ বলে অভিহিত করেন।

       লিপি দেবী বললেন, ভবিষ্যতে সামাজিক কাজকর্মকেই জীবনের লক্ষ্য করে আমি এগিয়ে যেতে চাই। সমাজসেবীদের কাছে ‘প্রেরণা দূত’ হতে চাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *