জামুরিয়া থেকে বীরভূমের ‘ডার্ক রুট’ ভাঙল পুলিশ — ৪৮.৫৯ গ্রাম হেরোইন-সহ ধরা সইদুল

কাজল মিত্র: জামুরিয়া:- জামুরিয়া থেকে বীরভূমের মাদক লিংক ভেঙে দিল জামুরিয়া থানার পুলিশ  ৪৮.৫৯ গ্রাম হেরোইনসহ ধরা ‘সরবরাহকারী’ সইদুল ।গোপন সূত্রের খবর ছিলই , বীরভূম থেকে নিয়মিত মাদক ঢুকছে শিল্পাঞ্চলে। রবিবার বিকেলেই সেই ছক ভেদ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ। জামুরিয়ার বজন্ত্রীপুরের বাসিন্দা শেখ সইদুলকে পাকড়াও করা হল ৪৮.৫৯ গ্রাম হেরোইন সহ।

পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মাদক গাঁটছড়া বেঁধে রেখেছিল সাইদুল। বীরভূমে ‘সরবরাহকারীর দার’ আর জামুরিয়ায় গভীর নেটওয়ার্ক। সেই পথেই রবিবার, বিকেল চারটে নাগাদ দুই চাকার গাড়িতে ফিরছিল সে। সন্দেহজনক গতিবিধি ঠাওরাতেই বাগান ধাওড়া বাইপাস মোড়ের কাছে, একটি স্কুলের সামনে গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে জামুরিয়া থানার পুলিশ। তল্লাশি চালাতে  বেরোয় হেরোইনের প্যাকেট , আটক করা হয় বাইকটিও।

 মাদক উদ্ধারের পর সইদুলের মাদক রুট, সরবরাহ চক্র, নেটওয়ার্ক সব দিকেই নজর বাড়িয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে তোলা হয় আসানসোল জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

মাদক যোগের গা ছমছমে গিরিখাতের কতটা উঠল, আর কতটা পড়ে রয়েছে অন্ধকারে এখন তাকিয়ে জামুরিয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *