জেলা প্রশাসনের উদ্যোগে আসানসোলে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোল পোলো ময়দানে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। জেলাশাসক এস পোন্নবলম জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর ছিল কুচকাওয়াজ ও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলাশাসক সহ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অতিরিক্ত জেলাশাসকরা, মহকুমা শাসক, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সহ অনেক সরকারি আধিকারিক বৃন্দ।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা শাসক এস পোন্নবলম সমস্ত পশ্চিম বর্ধমান বাসীদের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও পরে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *