টাকা চুরির অপবাদে মারধর,মৃত্যু এক ব্যক্তির

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর চবকা এলাকায় স্থানীয় এক ব্যাক্তির দোকানে টাকা চুরির অপবাদে ঐ এলাকার এক শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ।শিশুকে ছাড়াতে গেলে পরিবারের লোকেদের মারধর করা হয় বলে অভিযোগ।সেই ঘটনায় ছেলেকে ছাড়াতে গেলে শাবল দিয়ে মারধর করা হয় শিশুটির বাবাকে আর শাবলের মারে গুরুত্বর আহত হয় শিশুটির বাবা। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণা গোস্বামী(৪৮)।
বুধবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকায়।
গোটা ঘটনার কথা জানিয়ে পাঁচ জন যুবকের বিরুদ্ধে পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় প্রত্যক্ষদর্শী সন্ধ্যা বাউরি বলেন, বুলু, সুভাষরা বলছিলো কৃষ্ণ গোস্বামীর ছোট ছেলে ২২০ টাকা চুরি করেছে। আমি বারবার বলছিলাম ঐ ছেলে টাকা চুরি করতে পারেনা। কিন্তু ওরা আমার কথা শোনেনি। ঐ ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছিলো। তখন কৃষ্ণ বাধা দেয়। তখন তাকে শাবল দিয়ে মারা হয়। তাতে সে পড়ে যায়।
ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
কুলটি থানার এক পুলিশ আধিকারিক জানান নিয়ামতপুর এলাকায় একটা গন্ডগোল হয়েছিলো, তাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে তাকে শাবল দিয়ে মারা হয়েছে বলে কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয় নি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *