টোটো ধাক্কায় ভেঙে পড়লো রুপনারায়ণপুর রেল গেটের ব্যারিকেড

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের মধ্যে ব্যস্ততম রাস্তা, রূপনারায়নপুর ঝাড়খন্ড রোড সেটি এখন স্তব্ধ হয়ে পড়েছে। কারণ টোটোর ধাক্কায় ভেঙে পড়েছে রূপনারায়নপুর রেল গেটের ব্যারিকেড।শনিবার সন্ধ্যার সময় রূপনারায়ণপুর দিক থেকে ঝাড়খন্ড রোডের দিকে যাওয়ার পথে ওই টোটোটি রেলগেটের ব্যারিকেটে ধাক্কা মারে বলে জানা যায়।ওই সময় ট্রেন যাতায়াতের জন্য রেলগেট বন্ধ করা হচ্ছিল।সেই মুহূর্তে সজোরে গিয়ে ব্যারিকেটে ধাক্কা মারার ফলে মাঝখান থেকে ব্যারিকেডটি ভেঙে রাস্তার উপরে পড়ে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে দায়িত্ব থাকা রেলকর্মী রা গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে রেল গেটের দু দিকের ব্যারিকেড ফেলে দেন যার ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মানুষের আসা যাওয়ার ব্যস্ততম রাস্তা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *