ট্রেনের পর্যবেক্ষণের জন্য উদ্ভাবনী হেলমেট ক্যামেরা মনিটরিং সিস্টেম চালু

তন্ময় মাহারা: মালদা:- ট্রেন পরিচালনায় নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, পূর্ব রেলওয়ের মালদা বিভাগ রোলিং ইন-এন্ড-আউট পরীক্ষার/ ট্রেনের পর্যবেক্ষণের জন্য একটি উদ্ভাবনী হেলমেট ক্যামেরা মনিটরিং সিস্টেম চালু করেছে। এই উন্নত সিস্টেমটি রিয়েল-টাইম মনিটরিং প্রদান করে এবং ট্রেন পরিচালনার সময় ত্রুটিগুলি দ্রুত শনাক্তকরনের মাধ্যমে সুষ্ঠ ট্রেন পরিচালন নিশ্চিত করে । এই হেলমেট ক্যামেরাটিকে ট্রেন স্টেশনের মধ্য দিয়ে ধীর গতিতে চলার সময় ট্রেনের চাকা, বিয়ারিং এবং অন্যান্য অংশগুলি পরিদর্শন সহ আন্ডার-গিয়ার পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। উদ্দেশ্য হল ট্রেন চলাকালীন সময়ে কোনো ত্রুটিপূর্ণ উপাদান চিহ্নিত করা এবং তার সমাধান করা, নিরবচ্ছিন্ন এবং নিরাপদ অপারেশন নিশ্চিত করা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *