রমেশ রায়,রায়দিঘি, দক্ষিণ 24 পরগনা:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে যোগ দিতে ডায়মন্ড হারবারে গেলেন রায়দিঘির তৃণমূল কংগ্রেস কর্মীরা। দুটি বাসে প্রায় ১৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মী সেখানে যান। তৃণমূল কংগ্রেস কর্মীরা এ নিয়ে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় ক্যাম্প থেকে অনেক মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ফলে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে তাঁরা সেই জিনিস দেখতে যাচ্ছেন এবং নিজেরাও চিকিৎসা পরিষেবা নেবেন। এই মহৎ কাজের জন্য তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পর্যবেক্ষক সামিম আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এই কাজ আরও বেশি করে বিভিন্ন এলাকায় হোক এটাই চাইছেন তাঁরা। সেবাশ্রয় প্রকল্প এলাকায় উদ্দীপনা সৃষ্টি করেছে এই ঘটনা তার প্রমাণ। তাঁরা যে জিনিস দেখেছেন আগামীদিনে এলাকায় গিয়ে আরও বেশি মানুষের মধ্যে প্রচার করবেন।
Posted inজেলার আপডেট