“দ্যা আইকোনিক ফাউন্ডেশন ট্রাস্টের”মানবিক উদ্যোগ:-

কৌশিক মুখার্জী: আসানসোল:-

দ্যা আইকোনিক ফাউন্ডেশন ট্রাস্ট আসানসোলের মধ্যে গ্রামাঞ্চল শিল্পাঞ্চল জুড়ে গরীব মানুষের পাশে থেকে তাদের সেবা মূলক কাজ করে চলেছে।এই সংস্থা এখন প্রায় ৫০জন অসহায় গরীব শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যত উজ্জ্বল করার চেষ্টা করে চলেছে।তারা প্রায় ৫০জন ছোট শিশুদের পড়াশুনার গুরু দায়িত্বের পাশাপাশি নৃত্য প্রশিক্ষণ এবং কারাটা প্রশিক্ষণ দিয়ে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে।পাশাপাশি তারা প্রতিনিয়ত গরীব দুঃস্থ মানুষের জন্য অন্ন যোগান সহ বিভিন্ন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।তার পাশাপাশি এই সংস্থা জেলায় রক্তের সংকট দেখা দিলেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।দ্যা আইকোনিক ফাউন্ডেশন ট্রাস্টের ফাউন্ডার শ্রী ম্যাম জানান তাদের লক্ষ্য অসহায় শিশুদের পাশে থেকে তাদের ভবিষ্যত উজ্জ্বল করা।তারাও যেনো সমাজে ভালো ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তারই লক্ষ্যে “দ্যা আইকোনিক ফাউন্ডেশন ট্রাস্ট”কাজ করে চলেছে।তাছাড়াও এই সংস্থা বিভিন্ন সামাজিক মূলক কাজ করে যেমন বস্ত্র বিতরণ,অন্ন বিতরণ সহ রক্তদান অনুষ্ঠান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *