ধার্মিকতা বনাম ধর্মান্ধতা

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

তোমার ধর্ম তোমার কাছে
আমার ধর্ম আমার
হিংসা বিবাদ মারামারির
কি আছে দরকার?
ধর্মে ধর্মে বিভেদ ছড়ায়
যত মৌলবাদীর দল
ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার
সে এক কৌশল।
সব ধর্মের সারবত্তাই যে
একই রকম ভাই–
যুগে যুগে বলে গেছেন কত
ধর্মীয় মনীষীরাই।
তবুও ধর্মীয় বিষের জ্বালায়
পৃথিবী জ্বলছে দেখি
অন্যের ধর্মকে ছোট করলেই
কোনো ধর্ম বড়ো হয় কি?
ঈদ হোক বা পূর্ণিমার চাঁদ
ওঠে যে আকাশে
সেই ধরাতলে ধর্মান্ধরা দেখি
একে অপরকে দুষে।
ধর্মীয় আচার অনুষ্ঠান সবই
পালন হোক সানন্দেই
সবার উপরে আমরা মানুষ
ভুলে না যাই যেন সেটাই।
যারা ধর্ম নিয়ে রাজনীতি করে
দাঙ্গা লাগাতে চায়
আসলে তারা এসি ঘরে বসে
ভোটের ছক কষে যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *