তন্ময় মাহারা: মালদা:- নমিনেশন দেওয়ার আগে সপরিবারে গনি খান চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। রথবাড়ি মোড় থেকে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা করতে আসেন দক্ষিণ মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ইশা খান চৌধুরী। এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে দক্ষিণ মালদা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করে। এরপর মনোনয়নপত্র দাখিলের দিন বিশাল মিছিল নিয়ে মালদহের জেলাশাসকের দপ্তরে এসে নিজের হাতে জেলা শাসকে মনোনয়ন জমা দেন ইশা খান চৌধুরী।
Posted inউত্তরবঙ্গ আপডেট