নিয়ামতপুর নূর নগরে ইলেকট্রিক ক্যাবেলে আগুন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা এলাকাবাসীর

কৌশিক মুখার্জী: কুলটি:- ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ৫৯নং ওয়ার্ডের নিয়ামতপুর নূর নগরে আজ বিকাল ৫ টায়। যেখানে ইলেকট্রিক দুটি ক্যাবেলে হটাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুনের বিকট শব্দ বেরোতে থাকে কিছুক্ষনের মধ্যে কেবল দুটি কেটে নিচে পড়ে যায়। তবে এলাকাটি জনবহুল এলাকা থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীর। কেবল দুটি নিচে পড়ে যাওয়ার পর একটি কেবলে আগুন লেগে থাকে। স্থানীয়রা জল মেরে এবং বাঁশ দিয়ে মেরে আগুন নেবোনোর চেষ্টা করে। এরপর ঘটনার খবর দেওয়া হয় বরাকর ইলেকট্রিক ডিপার্টমেন্টকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটি ভেন। তবে ঘটনায় এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *