কাজল মিত্র, আসানসোল:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বড় সাফল্য, অভিযান চালিয়ে ৬৬ টি মোবাইল ফোন এবং প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করল আসানসোল উত্তর থানার পুলিশ। নাকা চেকিং চলার সময় রাঁচি আসানসোল বাসে তাল্লাশি চালিয়ে আসানসোলের জুবুলি মোড়ে ৬৬ টি মোবাইল ফোন ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয় আজ সকাল ১১টায় এবং গতকাল রাত্রে ঝাড়খণ্ডের অন্য আরেকটি বাসে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।বিগত কয়েকদিন ধরে নির্বাচন উপলক্ষে যে নাকা চেকিং চলছে আসানসোলে এই ভাবেই বিহার ঝাড়খণ্ডের বাসে নগদ টাকা সহ বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য উদ্ধার হচ্ছে সঙ্গে মোবাইলও। বলে আজ সকাল ১১টায় সাংবাদিককে জানিয়েছেন DC সেন্ট্রাল ধ্রুব দাস।


