নীরব বিদ্রোহিনী

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

আঁধার ধুয়ে ধুয়ে পূর্ণিমা চেয়েছিল
এসেছিল আলোর রথে সন্ধ্যার চাঁদ
কামনার শৈল্পিক জ্যোৎস্নায় ভিজেছিল গাছ
ডাল পাতা সজীবতা পেয়েছিল তৃপ্তির প্রাণ?
গাছটাই জানে শুধু নিজের বলতে কতটা বোঝায়!!

শিশু মন আলো নিয়ে চাঁদ ভেসে গেছে
ভেবেছিল গাছটাই অক্সিজেন তার
দূরে তবু ছুঁয়েছিল নিঃশ্বাস ভরে বিশ্বাস,
মেখেছিল চোখে মুখে কলঙ্ক দুপুর আর
ত্যাগের চুম্বনে ধুয়েছিল লাজুক সিঁদুর।

সময়ের বিদ্রোহে চাঁদ সরে গেছে দূরে
এসেছে ঘরে গাছের নতুন মালকিন এক
গাছেরাই যত্ন করতে জানে,
কাছে থাকা মানুষের অক্সিজেন আর দেয় ফল
প্রিয়তমা মানুষীর আঁচলে বেঁধে দেয় আশ্বাসী ফুল।

দূর থেকে দেখে নীরব বিদ্রোহিনী গাছটার মায়ার সংসার আর ফেলে আসা বিশ্বাসী লাশ।
চাঁদের বুকে পাথরের পাহাড়
নীরবতা মেখে চিরন্তন চাওয়া শুধু
কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার এক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *