কৌশিক মুখার্জী: কুলটি:- পন্ডিত রঘুনাথ মুর্মুর ১২০তম জন্ম দিবস উপলক্ষে এবং অল চিকি লিপি ১০০ বছর পূর্তি উপলক্ষে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে শরবত বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হয়।প্রায় ২হাজার পথচলতি সাধারণ মানুষদের শরবত বিতরণ করা হয় এই কর্মসূচি টি আসানসোলের কুলটি বিধানসভার দেন্দুয়া কল্যানেশ্বরী রোডের কদভিটা মোড়ে অনুষ্ঠিত হয়।কুলটি সালানপুর ব্লকের আদিবাসী যুবসমাজের পক্ষ থেকে করা হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন উদ্যোক্তা দুর্গেশ কিস্কু সহ আরো অনেকে।
Posted inআসানসোল