পরিবেশ দূষণ রুখতে বৃক্ষরোপণের অঙ্গীকার

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পরিবেশ দূষণ রুখতে এক স্বেচ্ছাসেবি সংগঠনের এর উদ্যেগে  সচেতনা শিবিরের আয়োজন করা হয়,সেখানে এক হাজার বৃক্ষরোপণের অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এদিন রাজারাম পুর ও বেল পুকুর অঞ্চলে ৩৫ জন কৃষক কে নিয়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধির নিমিত্তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়,পরিবেশ সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঠমনিষা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাহাদাত শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার, বোলসিদ্ধি হাই স্কুলের জিওগ্রাফি শিক্ষক,শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। প্রাক্তন প্রধান শিক্ষক সাহাদাত হোসেন জানান, দূষণ এখন জলে,স্থলে,অন্তরীক্ষে। এই দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে পারে গাছ। শুধু অরণ্য সপ্তাহকে সামনে রেখে নয়, সারাবছর গাছ লাগাতে হবে এবং তাকে বাঁচিয়ে রাখতে হবে। প্ল্যাষ্টিক বর্জন, জল, বায়ু, মাটি বাঁচানোর বার্তা দেওয়া হয় এই শিবির থেকে। অনাদি রঞ্জন হালদার বলেন, পরিবেশকে সবুজ করতে মাঝে মধ্যেই গাছ আদান-প্রদান করা হয়। আর আজ সকলকে গাছ ও পরিবেশ বাঁচানোর জন্য বার্তা দেওয়া হলো। আগামীতে শহরজুড়ে বিভিন্ন জায়গায় এক হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *