পাণ্ডবেশ্বর অজয় নদীর বক্ষে তৈরি হতে চলেছে অত্যাধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার


ফাইনাল এক্সপোজার:পাণ্ডবেশ্বর:-অত্যাধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার কাজের অগ্রগতির পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নের এক নতুন ফলক তৈরি হবে। এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে প্রাকৃতিক সৌন্দর্য।উন্নত পাণ্ডবেশ্বর, এগিয়ে পাণ্ডবেশ্বর এই স্লোগানকে সামনে রেখে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে চলেছেন পাণ্ডবেশ্বর কে উন্নত থেকে উন্নতর নতুন পাণ্ডবেশ্বর রূপ দিতে। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি, বিধায়ক তহবিল ও ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই অত্যাধুনিক পার্টি গড়ে উঠছে ধীরে ধীরে। এবং আগামী দিনে পাণ্ডবেশ্বর এক প্রাকৃতিক নিদর্শন হয়ে দাঁড়াবে এই পার্ক। প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বরকে নতুন রূপ দেওয়াই আমার লক্ষ্য। উন্নত থেকে উন্নতর স্তরে পাণ্ডবেশ্বর পৌঁছে যাবে আগামী দিনে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *