পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় যুবক মৃত্যুর ঘটনায় উত্তেজনা

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-  শুক্রবার দুপুরে ইসিএলের কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা ওসিপিতে এক পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ওসিপির যানবাহনে ভাঙচুর চালায়। দুর্ঘটনার পর ওই খনিতে কাজ করতে আসা সমস্ত কর্মীসহ যানবাহনের চালকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। একই সময়ে, ক্ষুব্ধ গ্রামবাসীরা ওসিপিতে থাকা কর্মীদের দুই চাকার মোটরসাইকেলেও ভাঙচুর চালায়।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কেন্দা ফাঁড়ির পুলিশ এবং সিআইএসএফ। স্থানীয়রা জানায় কেন্দা গ্রামের রুইদাস পাড়া নিবাসী সমীর রুইদাস (১৯) পাশের পুকুরে স্নান করতে যাচ্ছিলেন, তখন নিউ কেন্দ্রা ওসিপিতে চলা হাইভা ডাম্পারের ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামের পাশ দিয়ে বড় বড় গাড়ি চলাচল করে, কিন্তু ইসিএলের তরফে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।তাদের মতে, ইসিএল কর্তৃপক্ষের অবহেলার কারণেই আজ এক যুবককে প্রাণ হারাতে হলো।ঘটনার পর থেকে ওসিপিতে উৎপাদন ও পরিবহন বন্ধ রয়েছে এবং ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *