পানীয় জলের দাবিতে উখরা গ্রামবাসীদের বিক্ষোভ

রানা ঘোষ: উখরা:- গরম পরতেই জলের আহাকার উখরার কলিয়ারি অঞ্চলে। প্রতি বছরের ন্যায় এবছরোও সেই ছেনা ছবি। প্রচন্ড তাপ প্রবাহে পানীয় জলের সংকট। আজ সকাল থেকেই বাঁকলা এরিয়া চনচনি কলিয়ারির মেইন গেটের সামনে উখরা গ্রামবাসিরা বিক্ষোভ দেখায়। উখরা গ্রামবাসী গৌতম গরাই জানান গরম পরতেই প্রতি বছরই খনি এলাকার বাসিন্দাদের তীব্র পানীয় জলের সংকটের মুখে পড়তে হয়। একাধিকবার ইস্টন কোল্ডফিল্ড লিমিটেডের আধিকারিক থেকে বিধায়ক ও প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা মেলেনি। গ্রাম বাসিদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে, নচেত বৃহত্তর আন্দোলনের পথে হাটবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *