​পান-সুপারি দিয়ে ‘নিমন্ত্রণ’: বার্নপুরে অভিনব জনসংযোগে অগ্নিমিত্রা পাল

​পান-সুপারি দিয়ে ‘নিমন্ত্রণ’: বার্নপুরে অভিনব জনসংযোগে অগ্নিমিত্রা পাল

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         বার্ণপুরে নির্বাচনী প্রচারের ময়দানে এক অভিনব কৌশলে নজর কাড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী  অগ্নিনিত্রা পাল। চিরাচরিত স্লোগানের বাইরে গিয়ে, বাংলার চিরন্তন ঐতিহ্যের ছোঁয়া লাগিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করলেন তিনি। এদিন বার্ণপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থের হাতে পান ও সুপারি তুলে দেন।  বাঙালি ঐতিহ্যে পান-সুপারি দিয়ে আমন্ত্রণ জানানো অত্যন্ত সম্মানের ও শুভ বলে গণ্য করা হয়। এই আবেগকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের কাছে পৌঁছে গিয়েছেন।

        ​প্রচার চলাকালীন অগ্নিমিত্রা পাল বলেন,​”মানুষের আশীর্বাদ নিতে এসেছি। পান-সুপারি আমাদের সংস্কৃতির অঙ্গ। আমি তাদের বাড়ির মেয়ের মতো এসে বড়দের প্রণাম জানাচ্ছি এবং অনুরোধ করছি যেন তারা গণতন্ত্রের উৎসবে শামিল হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।”

​        ​বিজেপি নেত্রীর এই ‘আতিথেয়তা’ মিশ্রিত প্রচার স্থানীয় মহলে বেশ সাড়া ফেলেছে। অনেক প্রবীণ নাগরিকই জানিয়েছেন, আগেকার দিনে বিয়ে বা শুভ কাজে এভাবেই নিমন্ত্রণ করা হতো। রাজনীতির আঙিনায় এমন সৌজন্য দেখে অনেকেই আপ্লুত। তবে বিরোধীরা বিষয়টিকে ‘ভোট পাওয়ার স্টান্ট’ বলে কটাক্ষ করতে ছাড়েনি।

       বার্ণপুরে এই ‘পান-সুপারি’ কৌশল  প্রচারের একঘেয়েমি কাটিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই সাবেকিয়ানা ইভিএম বক্সে কতটা প্রভাব ফেলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *