পোলো গ্রাউন্ডে সোমবার থেকে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আগামীকাল থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার।
পুজোর আগে বিভিন্ন ধরনের স্বাদের জিনিস কেনাকাটার জন্য একবার হলেও ঘুরে যেতে হবে আসানসোলের পোলো গ্রাউন্ডে। আগামীকাল অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাতে প্রায় ৮০টি স্টলে দেশ-বিদেশের নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। যেমন বাংলাদেশের জামদানি থেকে শুরু করে আরবের খেজুর, পাকিস্তানের আসবাবপত্র, এছাড়াও বিভিন্ন দেশের নানা ধরনের জিনিস এই স্টলে বিক্রি হবে। এদিন সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সম্পাদক সন্তোষ গুপ্তা বলেন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের তরফে আসানসোলবাসীকে অনেক অভিনন্দন। দুর্গা পূজার সময় সবাই কিছু না কিছু কেনাকাটা করে, তাই আমাদের এখানে দেশি-বিদেশি সব রকমই জিনিস পাওয়া যাবে। সন্ধ্যায় মনোরঞ্জনের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলফি তোলার জন্য রয়েছে বুর্জ খালিফা, রাইফেল টাওয়ার সব কিছুই। এখানে দেশি বিদেশী মিলিয়ে ৮০ টি স্টল রয়েছে। আগামীকাল মেলা শুরু হবে চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে। এখানে খাওয়া দাওয়া, সৌন্দর্যচর্চা আদিবাসী তেল ,কার্পেটে সামগ্রী, ফার্নিচার সহ আরো অন্যান্য স্টল এখানে রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *