বন্ধুদের সঙ্গে খেলার সময় বোমা ফেটে যখম এক বালক

সুলেখা চক্রবর্তী: হাওড়া:- ‌বন্ধুদের সঙ্গে খেলার সময় বোমা ফেটে যখম এক বালক।মঙ্গলবার দুপুরে হাওড়ার ১০ নম্বর বোধন মিস্ত্রি লেনের ঘটনা। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির সামনেই খেলা করছিল ওই বালক। আহত বালকের মা জানান প্রচন্ড শব্দে বাড়ি থেকে বেরিয়ে দেখেন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে ওই বালক। তৎক্ষণাৎ এলাকার মানুষ তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে ব্যাটরা থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *