ববারাবনি বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও নারী সুরক্ষার দাবিতে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল বারাবনি মন্ডলের বিজেপি নেতাকর্মীরা ।এদিন বারাবনি থানার জল ট্যাংকি থেকে একটি মিছিল বের করে মিছিলটি বারাবনি ব্লক অফিসে গিয়ে শেষ করে।এরপর বারাবনি ব্লক অফিসের মূল গেটের বাইরে জমায়েত করে ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যানার পোস্টার হাতে নিয়ে ‘জাস্টিস ফর আরজিকর’ দাবি তোলেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা।পাশাপাশি, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে তারা।বুধবার এই দাবিতে বারাবনি ব্লক ঘেরাও করে বিক্ষোভ দেখাল বারাবনি মন্ডল বিজেপির নেতা কর্মীরা।এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জি,সুজিত মন্ডল,রঞ্জিত মুখার্জি আকবর হোসেন, মহিলা নেত্রী দোলন নায়ক ছাড়া বহু বিজেপির কর্মী সমর্থকেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *