বহরমপুরে দূর্গা পূজা কার্নিভাল অনুষ্ঠিত হল

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের YMA ময়দানে মুর্শিদাবাদ জেলার দূর্গা পূজা কার্নিভাল ২০২৪ অনুষ্ঠিত হল দ্বাদশীর সন্ধ্যায়। এদিন জেলার বিভিন্ন দুর্গাপূজা উদ্যোক্তারা তাদের প্রতিমাকে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শোভাযাত্রা করে কার্নিভালে অংশগ্রহণ করেন, এবং মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী রায় বেশি নিত্য প্রদর্শন করা হয় এই কার্নিভালে প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক সূর্য প্রতাপ যাদব, রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখতারুজ্জামান চৌধুরী সহ জেলার বিভিন্ন সংসদ এবং বিধায়কেরা। বহরমপুর শহরতো বটেই কার্নিভাল দেখবার জন্য মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপামর জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *