বিজেপি কর্মীকে মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনার প্রতিবাদে সালানপুর থানায় বিক্ষোভ বিজেপির

কৌশিকমুখার্জী: সালানপুর:-

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।অভিযোগের তীর তৃণমূল আশ্রিতদের দিকে। দুপক্ষের হাতাহাতি।পরে দুপক্ষেরই লিখিত অভিযোগ দায়ের সালানপুর থানায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ বিজেপি কর্মী উমেশ নুনিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ হয় উমেশের। এরপরেই অসুস্থ হয়ে পড়ে উমেশ।তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রতিবাদে সালানপুর থানা ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপির। এক পুলিশ আধিকারিকে বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে এদিন সালানপুর থানায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তখনকার মতো বিক্ষোভ তুলে নেওয়া হয়। ধৃত উমেস নুনিয়ার স্ত্রী অভিযোগকারী শিলা কুমারী, জানিয়েছেন গত ৬ তারিখ তৃণমূল আশ্রিত কয়েকজন তার বাড়িতে চড়াও হয় দু পক্ষের মারধর হয়। ঘটনার খবর জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ তার স্বামীকেই গ্রেফতার করে।পরে তাকে মারধর করা হয়।তার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন এই অভিযোগ ভিত্তিহীন।তিনি আরো বলেন উমেশ নুনিয়া মানসিক ভাবে রোগী তার চিকিৎসার দরকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *