বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ৪৫ তম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কৌশিক মুখার্জী: চুরুলিয়া:- সোমবার জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার থেকে শুরু হলো ৪৫ তম নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  মেলার উদ্যোক্তা হলো আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়।সোমবার সকালে কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের সূচনা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্যে দিয়ে।  তার পরে কবি ও কবি পত্নীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। 

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান উত্তম মন্ডল, ইংরেজি বিভাগের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ প্রমূখ। 

জানা গেছে এবারের মেলায় স্টলের সংখ্যা ৭০ টি। যার মধ্যে ১৮ টি সরকারি স্টল। ৭ দিন ধরে মেলা ও ৫ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও তা চলবে রাত পর্যন্ত। যেখানে কলকাতার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল ও অন্য জেলার শিল্পীরা অংশ নেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *