বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতার

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে গুসকরা-২ নং চক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে গত ১২ ই ডিসেম্বর একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে সংশ্লিষ্ট চক্রের ৫৮ টি প্রাথমিক বিদ্যালয় সহ এসএসকে, এমএসকে ও উচ্চ প্রাথমিক মিলেয়ে মোট ৯১ টি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা। শোভাযাত্রাটি শুরু হয় মোড়বাঁধ মোড় থেকে এবং শেষ হয় ছোঁড়া হাটতলায়। শোভাযাত্রার শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য ছোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতা, নানান খেলাধুলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মোট ছিল ১৬৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। খুদেদের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালন, শাখার এস আই মুনমুন দে মল্লিক, আউশগ্রাম-২ নং ব্লকের বিডিও চিন্ময় দাস, শিক্ষক অর্ঘ্য বিশ্বাস, ইন্দ্রনীল মুখার্জী, সুরজিৎ লেট প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *