কৌশিক মুখার্জী: আসানসোল:-
নিজের পৈতৃক ভিটেতে পৌঁছে বোনেদের কাছে ভাইফোঁটা নিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রবিবার ভাতৃদ্বিতীয়ার দিনে আসানসোলের চেলিডাঙ্গার পৈতৃক বাড়িতে অন্য ভাইদের সাথে বোনেদের কাছে ভাইফোটা নিয়েছেন তিনি। এদিন চার দিদিবোন ব্রততী, মিনতি স্বাতী ও মুনমুন তিন ভাই কে ফোটা দেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,অরুন ঘটক,ও আসানসোল পুরোনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন আজকে ভাইফোটা আমি প্রতিবছর আমাদের যে পৈতৃক ভিটে আসানসোল চেলিডাঙ্গা এখানে আমার সমস্ত বোনেরা মিলে ভাই ফোটার আয়োজন করেন। বোনেরা শশুরবাড়ি থেকে তারা আসেন এবং ভাই ফোটা দেন আমরা তিন ভাই ও একসাথে উপস্থিত হয়।ভাই ফোটা দিনটা বিশেষ দিন সুতরাং ভাইফোটার দিন তো উপস্থিত থাকতে হবে।