ভারত বন্ধের প্রভাব দেখা গেলো না আমতা ১ নম্বর ব্লকে

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-

কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী ও কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠন গুলো বুধবার ‘ভারত বন্ধ’-এর ডাক দেয়।ভারত বন্ধ সফল করতে বামপন্থী,কংগ্রেস সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলো জোরকদমে প্রচারো করে।তবে বুধবার সকাল থেকেই উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা ব্লক এর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত  এলাকায় ভারত বন্ধের সেরকম প্রভাব দেখা গেলো না।প্রতি দিনের মতই বাজার হাট,দোকান পাট, ব্যাংক,যান চলাচল স্বাভাবিক দেখা গেলো। আমতা এলাকায় বামপন্থী দের তরফে ভারত বন্ধকে সফল করতে একটি মিছিলও করা হয়।তবে তাতে মানুষরা সাড়া দেয়নি। এই প্রসঙ্গে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের যুব সভাপতি পিন্টু মন্ডল বলেন সাধারণ মানুষ বন্ধকে সমর্থন করে না,তাই তারা স্ব ইচ্ছায় নিজেদের দোকানপাট,বাজার,ব্যাংক সহ সমস্ত কিছু খোলা রেখেছে।তাছাড়া প্রতি দিনের মতই বাস চলাচল স্বাভাবিক। সাধারণ মানুষ আসা যাওয়া করছে।এই বন্ধের কোনো প্রভাব আমতা ব্লকে পড়ে নি।তিনি আরো বলেন যারা সাধারণ মানুষকে রোজগার দিতে পারেনা,তাদের ডাকা বন্ধ মানুষ মানবে কেনো।

হাওড়া গ্রামীণ বিজেপির জেলা সভাপতি দেবাশীষ সামন্ত বন্ধ প্রসঙ্গে জানান যে, আমতার মধ্যে সেইরকম কোনো প্রভাব পড়ে নি, বামফ্রন্ট বা বামফ্রন্টের সমর্থিত দের ডাকা বন্ধে কোনো প্রভাব পড়ে না। সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। তবে উলুবেরিয়া ও রানীহাটি তে পথ অবরোধ হয়েছিলো। পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *