ভালোবাসা

ববি সরকার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

ভালোবাসা একবারই হয় জীবনে, একথা আমি মানি না।
এমন ভালোবাসা আসে নাই আমার জীবনে,
প্রথমে বাবা মা কে ভালোবাসাতাম তারপর বোন এলো জীবনে, তখন বোনকেও ভালোবাসতে শুরু করলাম তারপর বিয়ে হলো স্বামীকেও ভালোবাসা শুরু হলো তারপর ছেলে হলো ছেলেকেও ভালোবাসতে শুরু করলাম, যেটা সবথেকে গভীর ভালোবাসা মনে হলো।
ক্রমে নতুন নতুন সম্পর্কে নতুন নতুন ভালোবাসা জন্ম নেয় ।
একজন কে ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না এটা জীবনের অভিজ্ঞতার সাথে মেলাতে পারলাম না।
ছোট বেলার বন্ধু নবনীতা কে ভালোবাসি বলে ফেসবুক ফ্রেন্ড পূবালী কে ভালোবাসতে পারবোনা?!!
কিংবা বৃষ্টি কে ভালোবাসি বলে লিলি কে ভালোবাসতে পারবোনা ?!!
এমন ভালোবাসা আমার দরকার নেই। যেখানে বাধ্যবাধকতা থাকে সেটা আর যাই হোক ভালোবাসা নয়।
ভালোবাসা তো উদার, অসীম, অফুরন্ত।
ভালোবাসার জন্ম আছে মৃত্যু নেই , ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই। বেঁচে থাকলেও ভালোবাসা থাকে মারা গেলেও থাকবে।

হয়তো আমি গভীর ভাবে ভালোবাসতে পারিনা তাই একটুতেই সবার মায়ায় জড়াই আর ভালোবেসে ফেলি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *